শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ আগস্ট ২০২৬ ০৭:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ আগস্ট ২০২৬ ০৭:২২ অপরাহ্ন
নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), বেলপুকুর, কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি ও কাটাখালী থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো: কোরবান আলী ওরফে ইমান (ছদ্মনাম) (১৭)-কে গ্রেপ্তার করে। এসময় ইমানের (ছদ্মনাম) হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


অন্যদিকে একই তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০মিনিটের দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: কুদ্দুস আলীর ছেলে মো: রতন আলী (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


এছাড়াও একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ গ্রামের মো: সেকেন্দার আলীর ছেলে মো: সানাউল হোসেন ওরফে মাসুদ (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি মাসুদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে।


অপরদিকে একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাখরাবাজ মধ্যপাড়া গ্রামের মো: মামুন আলীর ছেলে মো: ইনজামুল হক (২২) এবং একই গ্রামের মো: শাহ আলমের ছেলে মো: নয়ন ওরফে সজিব ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় ইনজামুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস এবং সজিবের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।