শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাড়ি ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু

নাটোর প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ ০৮:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ ০৮:২১ অপরাহ্ন
বাড়ি ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের চলনবিলে গো-খাদ্যের জন্য খড় কিনে নৌকায় করে বাড়ি ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল নয়টার দিকে সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ফরহাদ আলী একই উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের আতাহার আলীর ছেলে। পেশায় তিনি একজন খড় ব্যবসায়ী ছিলেন।


সিংড়া থানার  অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে তাঁর হাতে থাকা লগির স্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান।  এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।#