রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক, মাদকদ্রব্য উদ্ধার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন
পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক, মাদকদ্রব্য উদ্ধার

নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। 


পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক জানান, ‘সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে আসামী মহাসিনা বেগম (৩৫), পিতা-মৃত শামসুল হক, মাতা-মোসাঃ মনোয়ারা, সাং- উত্তর যদুবাটি, থানা- পত্নীতলা, জেলা-নওগাঁ কে পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড হতে নারী পুলিশের সহযোগিতায় আটক করা হয়।  এসময় তার হেফাজত হতে ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

ওসি নিয়ামুল আরও বলেন, ‘সোমবার বিকালে নওগাঁ জেলা কোর্টের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’