শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে দুই কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক ১৭ আগস্ট ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ আগস্ট ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে দুই কলেজ শিক্ষার্থী নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি ট্রাকের ধাক্কা ও আরেটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর বাঁক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ।


নিহত শিক্ষার্থীরা হলেন, গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামের আব্দুল হামিদের ছেলে আহসান আহমেদ হাসিব (২০) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে সাব্বির আহমেদ (২০)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।


গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, সোমবার দুপুরে হাসিব ও সাব্বির মোটরসাইকেল নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা মহাসড়কের কাশিমপুর বাঁক নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে অন্য আরেকটি ট্রাক এসে তাদের ওপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। দুই ট্রাকের মাঝে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুই তরুণ।


ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর চাপা দিয়ে চলে যাওয়া ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এই বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।