রবিবার, আগস্ট ২৩, ২০২৬

জুলাই সনদ নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি সৃষ্টি করা হচ্ছে : এমপি চাঁদ

বাঘা প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০২:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০২:১৬ অপরাহ্ন
জুলাই সনদ নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি সৃষ্টি করা হচ্ছে : এমপি চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, "বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষ যেন প্রত্যেক দপ্তরে যথাযথ সেবা পায় সেটির বিষয়ে নিশ্চিত করতে হবে।


এলাকায় পুকুর খনন, অবৈধ বালু উত্তোলন, মাদক, ইমো হ্যাকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। 


জামায়াতের উদ্দেশ্য  তিনি বলেন, আপনারাও আওয়ামীলীগকে পছন্দ করেন না, আমরাও করি না। জেল-জুলুম নির্যাতনের শিকার আমরাও হয়েছি, আপনারাও হয়েছেন। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিএনপি-জামায়োতের নেতৃবৃন্দকে। কিন্তু জুলাই সনদ নিয়ে আপনারা অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তি পরিবেশ সৃষ্টি করেছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে কোন সন্দেহ নেই। 


তিনি আরও বলেন,  আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শেখ হাসিনাসহ পালিয়ে যাওয়া নেতাদের দেশে ফেরত আসার স্বপ্ন দেখছেন। সেটা কোনদিন বাস্তবায়ন হবে না।


সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা,  জুলাই যোদ্ধা, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা,  জুলাই যোদ্ধা, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।


অপরদিকে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে অবসর ও মৃত্যু বরণকারি শিক্ষক-কর্মচারীদের চেক বিতরণ অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ প্রধান অতিথি ছিলেন।