রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাঘায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে খাদ্য দিলেন এমপি চাঁদ

বাঘা প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০৩:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০৩:০১ অপরাহ্ন
বাঘায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে খাদ্য দিলেন এমপি চাঁদ

রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে নিঃস্ব তিনটি পরিবারকে খাদ্য দিলেন এমপি আবু সাইদ চাঁদ। সোমবার উপজেলার বাউসা ইউনিয়নের দিঘাপশ্চিমপাড়া গ্রামে নূরুল হকের বাড়িতে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।


এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ইমদাদুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিন বলেন, আগুন দেখতে পেয়েই চিৎকার শুরু করি। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। গোয়াল ঘরে গরু বাঁধাছিল। আগুনের মধ্যে তাদের গলার দঁড়ি কেটে দেওয়ায় প্রাণে বেঁচে গেছে। অগ্নিকান্ডে চোখের সামনে সব পুড়ে গেছে দীর্ঘদিনের কষ্টেগড়ে তোলা ঘর-সংসার ও সঞ্চয়। বর্তমানে পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। 


ক্ষতিগ্রস্ত নূরুল হক বলেন, ঘরে থাকা ২৫ মণ পাট, ১০০ মণ পেঁয়াজ, ২০ মণ রসুন, ৩০ মণ চাল, ৪৫ মণ গম, টেলিভিশন ও ফ্রিজ ও নগদ ৫ লাখ টাকাসহ ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


উল্লেখ্য, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নূরুল হকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৭টি টিনশেড ঘর, ৩টি গোয়ালঘর ও ৩টি রান্নাঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, চাল, গম, পাট, পেঁয়াজ, রসুন, টেলিভিশন, ফ্রিজসহ ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত নূরুল হক, ইমদাদুল হক, শরিফুল হক।