শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বড়াইগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন
বড়াইগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডোবার পানিতে ডুবে নাইম হাওলাদার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বনপাড়া সরদারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম সরদারপাড়া গ্রামের এনামুল হাওলাদারের বড় ছেলে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশু নাইম বাড়ির পাশে খেলাধুলা করতেছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে নাইমকে ভাসমান অবস্থায় দেখে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।