শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বড়াইগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকের স্ত্রী নিহত

বড়াইগ্রাম প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০৭:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ ০৭:২৪ অপরাহ্ন
বড়াইগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকের স্ত্রী নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাসি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের ভ্যানচালক আবু মুসার স্ত্রী। পসামবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার চন্ডীপুর মুচিপাড়া এলাকায়এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হাসি বেগম সুগার মিলের ফার্ম থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে নিয়েপায়েহেঁটে বাড়িফিরছিলেন। এ সময়পেছন দিক থেকে আসা প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪৫৫৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক সোমবার সন্ধ্যায় হাসি বেগমকে মৃত ঘোষণা করেন।


বনপাড়া হাইওয়েথানার সার্জেন্ট দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।