শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেয়মান ডিগ্রি কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, শিবগঞ্জ শেখটোলা গ্রামের এরফান আলীর আসাদ আলী (১৯) একই গ্রামের জাফর আলীর ছেলে জাবেদ আলী (২০)।
জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর প্রায় ১.১৫ মিনিটের দিকে আসাদ ও জাবেদ মোটরসাইকেল যোগে কানসাট থেকে শিবগঞ্জ যাওয়ার পথে কানসাট সোলেয়মান ডিগ্রি কলেজের সামনে এবং শিবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনেই গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পথেই দুজনেই মারা যান।
ঘটনাটি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান বলেন, দুইজনের লাশ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#