বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাবিতে আলাউদ্দিন তালুকদার বৃত্তি প্রদান অনুষ্ঠিত

সোনার দেশ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
রাবিতে আলাউদ্দিন তালুকদার বৃত্তি প্রদান অনুষ্ঠিত
বৃত্তি প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের আলাউদ্দিন তালুকদার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) এই উপলক্ষ্যে বিভাগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম শিক্ষার্থীদের এসব বৃত্তি প্রদান করেন। বিভাগের সভাপতি প্রফেসর মো. নাজমুল ইসলামের  সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রফেসর খালিদ আলম স্বাগত বক্তব্য রাখেন।


সেখানে আলাউদ্দিন তালুকদার শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক প্রফেসর মো. শরিফুল ইসলাম মরহুম আলাউদ্দিন তালুকদারের জীবনালেখ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালে ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ৮ জনকে মেধাবৃত্তি এবং ১ম বর্ষ থেকে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যায়নরত ১৬ জনকে শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করা হয়।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মালিহা আলম।