রাসিক প্রশাসকের সঙ্গে হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন জোসেফ পালমা, সিএসসি। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরভবনে প্রশাসক দপ্তরকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তাঁরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সার্বিক কার্যক্রম বিষয়ে প্রশাসক মহোদয়কে অবহিত করেন। সৌজন্য সাক্ষাৎকালে ফাদার লিটন কস্তা ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।