নগরীতে রাসিক ও র্যাবের যৌথ অভিযানে একাধিক ব্যক্তিকে জরিমানা
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকায় যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক ব্যক্তিকে জরিমানা করে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও র্যাব-৫, রাজশাহী।\
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা১১টা থেকে ১২টা পর্যন্ত সময়ে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন ভদ্রা মোড় এলাকায় র্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও রাজশাহী সিটি কর্পোরেশনের নাজমুল আলম, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে জনসাধারনের চলাচলের প্রতিবন্ধকতা সৃস্টি করায় এবং আইন না মানায় তিন ব্যাক্তি’কে ভিন্ন ভিন্ন পরিমানে অর্থ দণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা বিষয়ে নাজমুল আলম, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজশাহী সিটি কর্পোরেশন বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সকল প্রকার এনফোর্সমেন্ট ক্রার্যক্রম পরিচালনা করে রাজশাহী মহানগরকে সকলের নিরাপদ চলাচলের যোগ্য করে গড়ে তুলতে কাজ করবেন।