রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ১২:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ১২:৩০ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বুধবার (১৯ আগস্ট) আনুমানিক ৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিওপি’র আভিযানিক দল চারঘাট থানার মুক্তারপুর গ্রামের পার্শ্ববর্তী পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।


একই রাতে আনুমানিক ১:১৫ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানার কান্দিপাড়া খেজুর বাগানে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।