শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

রাবিতে বৈজ্ঞানিক কর্মশালা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০২:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০২:২৩ অপরাহ্ন
রাবিতে বৈজ্ঞানিক কর্মশালা শুরু
কর্মশালায় বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বুধবার (১৯ আগস্ট) ‘আইইইই এপিএস পালস ১.০’ (IEEE AP-S PULSE 1.0) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই)-এর আইইইই এপিএস-এমটিটিএস বাংলাদেশ জয়েন্ট চ্যাপ্টার ও আইইইই এপিএস রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাখার যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এই কর্মশালার আয়োজন করে। 


এদিন সকাল ৯টায় প্রকৌশল অনুষদ গ্যালারিতে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। অনুষ্ঠানে অপর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই-এর ফেলো ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি’র বিশিষ্ট প্রফেসর কারু এসেল। অনুষ্ঠানে কর্মশালার আহ্বায়ক ড. ফয়েজ আহমেদসহ আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর বক্তব্য রাখেন।


উদ্বোধনী অনুষ্ঠানের পর অ্যাকাডেমিক সেশনে বিশেষ বক্তৃতা প্রদান করেন প্রফেসর কারু এসেল ও প্রফেসর আতিফ শামিম। এরপর শিল্প-অ্যাকাডেমিয়া সংলাপ, হাতে-কলমে অ্যান্টেনা ডিজাইন কর্মশালা ও প্রতিযোগিতা এবং শেষে অংশগ্রহণকারীদের শীর্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়।


শিল্প-অ্যাকাডেমিয়া সংলাপে গ্র্যাজুয়েটদের মধ্যে কোম্পানিগুলো ঠিক কী ধরনের জ্ঞান, দক্ষতা ও কাজের সক্ষমতা দেখতে চায়, তা জানার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরির লক্ষ্যে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় অংশ নিয়ে কর্মক্ষেত্রে একজন গ্র্যাজুয়েটের কাছে তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি, গবেষণায় শিল্পখাতের ভূমিকা, গবেষণা অবকাঠামো ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা উন্নয়ন এবং যৌথ গবেষণা ও উদ্ভাবনে শিল্প-একাডেমিয়া সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।