শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

‘রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রেখে চলেছে স্বেচ্ছাসেবক দল’

পাবনা প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৭:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৭:১৯ অপরাহ্ন
‘রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রেখে চলেছে স্বেচ্ছাসেবক দল’

পাবনায় নানা কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি আব্দুল হামিদ সড়কসহ শহরের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।


র‌্যালি শেষে স্বাধীনতা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব আকাশ, দীপংকর সরকার জিতু সহ অনেকে বক্তব্য দেন।


বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রেখে চলেছে স্বেচ্ছাসেবকদল। বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। স্বেচ্ছাসেবদল তার কাঁধে কাঁধ মিলিয়ে সেইসব উদ্যোগ বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। এছাড়া যেকোনো দূর্যোগে মানুষের পাশে থেকে তারেক রহমানের মিশন ভিশন বাস্তাবয়নে কাজ করবে স্বেচ্ছাসেবদক দল।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছনতা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। #