শনিবার, আগস্ট ২২, ২০২৬

রুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০৭:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০৭:২২ অপরাহ্ন
রুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘রুয়েট ডিবেট ক্লাব’ (আরডিসি) এর কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে তারা উপ-উপাচার্যের দপ্তরে সাক্ষাৎ করেন। এসময় তারা উপ-উপাচার্যকে তাদের সংগঠনের কর্মকাণ্ড এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাসমূহে তাদের সাফল্য ও অর্জন তুলে ধরেন। 


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বুলবুল আহমেদ সহ রুয়েট ডিবেট ক্লাবের সভাপতি তানজিম মাহমুদ সামি, সাধারণ সম্পাদক এ এস এম আরিফ হাসান,  সহ-সভাপতি (প্রশাসন) তানজিলা তারান্নুম অদিতা, সহ-সভাপতি (পাবলিক স্পিকিং)  মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক পুনম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মাহমুদুন্নবী আশিক ও মিহসান বিন মাকসুদ।#