রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন
নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানা, বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি, ও কাটাখালী পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে পবা থানা পুলিশ নওহাটা ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে দুয়ারি গ্রামের আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ছদ্মনাম মো: খালেক সাইফ (১৭)-কে গ্রেপ্তার করলেও একই থানার বাগসারা দক্ষিণপাড়া গ্রামের মো: কইমুদ্দিনের ছেলে মো: রতন (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় শিশু খালেক (ছদ্মনাম) এর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপর আসামি রতন দীর্ঘদিন ধরে খালেকের (ছদ্মনাম) সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।


এছাড়াও একই তারিখ রাত আনুমানিক দেড়টার দিকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি মথুরডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো: রহিদুল ইসলাম শাহরিয়ার (২৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক ৯ টার দিকে কাটাখালী পুলিশ ফাঁড়ি হাজরাপুকুর আদর্শ কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আব্দুল সাত্তারের ছেলে মো: আরমান হোসেন (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় আরমানের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।