শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহতাব আলী আর নেই

রাবি প্রতিবেদক ১৯ আগস্ট ২০২৬ ০৮:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৯ আগস্ট ২০২৬ ০৮:১০ অপরাহ্ন
রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহতাব আলী আর নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. মাহতাব আলী (৭৮) মারা গিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। 


রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। বুধবার বাদ এশা রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে রাবি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে মৌচাষের উন্নয়ন, প্রসার ও বানিজ্যিক উৎপাদনে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন।