শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

পত্নীতলায় ঘুখসির বিলে বিএনপির নেতা-কর্মিদের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন
পত্নীতলায় ঘুখসির বিলে বিএনপির নেতা-কর্মিদের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলায় ঘোষনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইমামুল মোত্তাকিনের ব্যক্তি উদ্যােগে আয়োজিত স্থানীয় বিএনপির নেতা-কর্মিদের নিয়ে ঐতিহাসিক ঘুকসির বিলে নৌকা ভ্রমণ ও চা-বিস্কুট খাওয়া পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 


জানা যায়, নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে এবং তাঁর সমর্থক বাড়াতে মূলত এমন ব্যতিক্রমধর্মী বিনোদনের মাধ্যমে এ আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে নেতাকর্মীদের উদ্দেশ্যে ঘোষনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইমামুল মোত্তাকিন বলেন, ‘স্বৈরাচারী শাসকদের সময়ে আপনারা কিভাবে বঞ্চিত হয়েছেন? সরকারি বিভিন্ন প্রণোদনা সহায়তা দলীয়করণ করণে প্রকৃত পরিচয়ে যারা সরকারি বিভিন্ন উপকারভোগী- তাঁরা তা পাননি। আমি আগামীতে আপনাদের আমানত স্বরূপ ভোট দিয়ে আমাকে জনসেবা করার সুযোগ দিলে- আমি প্রকৃত হকদার তাঁরা সকল সুযোগ সুবিধা পাবেন। -ইনশাআল্লাহ্। তাই এখন থেকে আমাদের গড়ে তুলতে হবে একতা। তাহলে জিতে যাবে জনতা। আমি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। এ জন্য আপনারা সবাই আমাকে সমর্থন দিয়ে সাথেই থাকুন।’

এসময় ঘোষনগর ইউনিয়ন পরিষদের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।