শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় রাজশাহীর তিনজনের যাবজ্জীবন

সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
সিরাজগঞ্জে মাদক মামলায় রাজশাহীর তিনজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ জেলা জজ আদালত/ফাইল ছবি

সিরাজগঞ্জে মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর। এ রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম সাগর আদালতে হাজির থাকলেও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি সেজবুল ইসলাম ও সোহেল রানা পলাতক রয়েছে।


আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২১ সালের ৪ অক্টোবর র‌্যাব ১২-এর সদস্যরা জেলার তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এমন সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে একটি ট্রাক পালানোর চেষ্টা করে। এরপর‌ র‍্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটিকে আটক করে তল্লাশি করলে ২৫০ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করে। পরে এ ঘটনায় র‌্যাবের সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় একটি মাদক মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।


তথ্যসূত্র: জাগোনিউজ