শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বিপিজেএর রাজশাহীর শাখা আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বিপিজেএর রাজশাহীর শাখা আলোচনা সভা

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর কাদিরগঞ্জে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের রাজশাহী শাখার সদস্য সিনিয়র ফটোসাংবাদিক ফরিদ আক্তার পরাগ। তিনি বিশ্ব আলোকচিত্র দিবসের তাৎপর্য ও ফটোসাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ছবি শুধু একটি মুহূর্তকে ধারণ করে না, বরং সময়ের ইতিহাস, সমাজের বাস্তবতা ও মানুষের জীবন-সংগ্রামের গুরুত্বপূর্ণ দলিল হিসেবেও কাজ করে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ফটোসাংবাদিকতার গুরুত্বও তিনি তুলে ধরেন।


আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন  বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি সামাদ খান, সহ-সভাপতি কাবিল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি  জাবীদ অপু। যুগ্ম-সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন এবং নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল।

 

সভায় ফটোসাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদচিত্র ধারণ এবং ফটোসাংবাদিকতার মর্যাদা ও মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।