রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পুঠিয়ায় জেলিমিশ্রিত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়া প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ১২:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ১২:১৪ অপরাহ্ন
পুঠিয়ায় জেলিমিশ্রিত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।


তিনি এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে তিনি ওই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানাও করেন। একই সঙ্গে জেলিমিশ্রিত ৮ কেজি চিংড়িও ধ্বংস করা হয়েছে। চিংড়িতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগে ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে আরিফুল ইসলামকে এই জরিমানা করা হয়। 


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।  নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হতে হবে। ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।