শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

শেরপুরে আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক

বগুড়া প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন
শেরপুরে আমন আবাদ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক

বগুড়ার শেরপুর উপজেলায় চলমান রোপা আমন আবাদ ও কৃষি ফসলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ।


বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন এলাকার মাঠ পরিদর্শন করেন। এ সময় চলমান রোপা আমন আবাদ, ধানের চারা সারিবদ্ধভাবে রোপণ, লগো পদ্ধতি অনুসরণ, পার্চিংসহ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সরেজমিনে পর্যবেক্ষণ করেন।


পরিদর্শনকালে উপজেলার গাড়িদহ, মির্জাপুর, ভবানীপুর ও সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষিজমি ঘুরে দেখেন তিনি। মাঠে কৃষকদের সঙ্গে কথা বলে ধানের রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ এবং চাষাবাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে এসব সমস্যা মোকাবেলায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন


এ ছাড়া গাড়িদহ ও সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে সার সরবরাহ ও বিক্রয় পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।


মাঠের বর্তমান পরিস্থিতি ও রোপা আমন আবাদের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন জোরদারের নির্দেশ দেন।


পরিদর্শনকালে শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুবেল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।