শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২০ আগস্ট ২০২৬ ০২:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ আগস্ট ২০২৬ ০২:৩০ অপরাহ্ন
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ (ঊঘএঅএঊ) প্রকল্পের আওতায় পরিবেশবাদী সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভাঅনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১০ টায়  জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী এর সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়েছে।


ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) এবং নেট্জ বাংলাদেশের আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সভায়স্বাগত বক্তব্য রাখেন- জনাব জাহাঙ্গীর আলম, প্রকল্প পরিচালক, ডাসকো ফাউন্ডেশন। প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী রুহুল আমিন। রাজশাহী জেলার বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিক ও ৫ জন কনটেন্ট ক্রিয়েটর সভায় অংশগ্রহন করেন। ওরিয়েন্টেশন সভায় রাজশাহী জেলার জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এ অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও মনুষ্য সৃষ্ট উন্নয়ন কার্যক্রমের ফলে পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনজনিত চ্যালেঞ্জ ও সমাধানের উপায় শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


মুক্ত আলোচনায় সুপেয় পানি সংকট, কৃষিতে মাত্রারিক্ত ভূগর্ভস্থ পানি, কীটনাশক ও রাসায়নিকের সারের ব্যবহার, খাস পুকুর ভরাট, ইটভাটার দূষণ, প্লাস্টিকের মাত্রারিক্ত ব্যবহার ইত্যাদি সমস্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় রাজশাহী অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমনে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, বৃষ্টির পানি সংরক্ষণ, উপরস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও খাল খনন বিষয়ে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ, অপরিকল্পিত পুকুর খনন প্রতিরোধ ও প্লাস্টিকের ব্যবহার কমানো বিষয়ে সুপারিশ তুলে ধরেন।


সমাপনী বক্তব্যে প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম  বলেন, উত্তরাঞ্চল হচ্ছে ফুড বাস্কেট কিন্তু সম্প্রতি সরকার ৪৭টি ইউনিয়নকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে যা উদ্বেগের বিষয়। কাজেই আমরা আশা করি যথাযথ লেখনীর মাধ্যমে বিষয়গুলো তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সমস্যা সমাধানের বিকল্প কি হতে পারে তা কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে”।