পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শামীম হোসেন রাজুর (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ঘটনার সত্যতার নিশ্চিত করেন শ্যামপুর ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম ও শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
রাজশাহী থেকে ডুবুরি দল বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পাগলা নদীতে তল্লাশি চালিয়ে বিকেল ৪টা ৩৫ শামীম উদ্দিন রাজুর লাশ উদ্ধার করে। নিহত শামীম হোসেন রাজু শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাসশবপুর গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ২২ মিনিটে খবর আসে, শ্যামপুরের পাগলা নদীতে একজন যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং কন্ট্রোল রুমের মাধ্যমে রাজশাহী ফায়ার সার্ভিসকে জানানো হয়।
উল্লখ্য, বৃহস্পতিবার দুপুর একটার দিকে শামীম উদ্দিন রাজু ও তিন বন্ধূ একসাথে পাগলা নদীতে গোসল করতে নেমে মাছ ধরা টাকজালের বাঁশের ওপর থেকে লাফ দিয়ে পড়লে বাকি তিনজন উঠে আসতে পারলেও রাজু পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুুঁজি করে না পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় এবং ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় তারা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে সংবাদ দেয়।