রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বিসিবি’র মেম্বার সেক্রেটারি হলেন মাহবুব আলম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন
বিসিবি’র মেম্বার সেক্রেটারি হলেন মাহবুব আলম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি হয়েছেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম সিআইপি। এ কমিটিতে চেয়ারম্যান হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ক্রিকেট বোর্ডের পরিচালক সাইদ ইব্রাহিম আহমেদ। বিসিবির দাপ্তরিক কাঠামো অনুযায়ী এই কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে  মাহবুব আলম দায়িত্ব পালন করবেন। 


বিসিবি সভাপতি তামিম ইকবাল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা (বিসিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার অভিজ্ঞতা ও নিষ্ঠা এই কমিটির কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখবে।’    


মাহবুব আলম সিআইপি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য। এর আগে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।