শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

নগরীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ২০ আগস্ট ২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২০ আগস্ট ২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন
নগরীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নিউ মার্কেটসংলগ্ন থিম ওমর প্লাজায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। কুইন্স পার্ক ও কেসি বাজার নামের প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।


বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, সাবান, লিপস্টিক, স্কিন লোশন, স্কিন ক্রিম ও স্কিন পাউডারসহ বিভিন্ন প্রসাধনী বিক্রি ও বিতরণের দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


জনস্বার্থে নকল ও ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।