শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

সিংড়ায় জমিয়তে উলামায়ে ইসলামের পৌর কমিটি গঠন

সিংড়া (নাটোর) প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন
সিংড়ায় জমিয়তে উলামায়ে ইসলামের পৌর কমিটি গঠন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নাটোরের সিংড়া পৌর কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুফতি সৈয়দ মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা জিয়াউর রহমান।


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় উপজেলা জামে মসজিদে কমিটি ঘোষণা করেন সিংড়া উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি সাজিদুর রহমান কাসেমী।


কমিটিতে সহ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মুফতি আমানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি হারুন কাসেম, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু রায়হান, প্রচার সম্পাদক মাঞ্জুরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস, দফতর সম্পাদক জুলকার নাইন।