চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় দুই কোটি ৩২ লাখ টসকা মূল্যের দুই কেজি ৩২০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরবসগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৩০) এবং একই গ্রামের ২৫ বছরের এক যুবক।
বৃহস্পতিবার রাতে পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুূধবার (১৯ আগস্ট) রাতে সদর থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের একটি মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে দুই কোটি ৩২ লাখ টাকা মূল্যের ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন, একটি লাল রঙের মোটরসাইকেল সহ ওই দুইজনকে আটক করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে এবং আটক দুজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।