রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
শুক্রবার (২১ আগস্ট) আনুমানিক ১৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিকল্প বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে চারঘাট থানার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় জেডি মদ এবং ১০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
একই রাতে আনুমানিক ৪৫ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র নিয়মিত টহল দল বাঘা থানার হরিরামপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় Eskuf Syrup, ১০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।