শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

নগরীতে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, Broncof-c সিরাপ উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ২১ আগস্ট ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ আগস্ট ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন
নগরীতে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, Broncof-c সিরাপ উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় Broncof-c সিরাপসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট)  অনুমানিক সন্ধ্যা সোয়া ৬ টায় দিকে দামকুড়া থানা পুলিশ বেড়পাড়া এলাকার মুক্তারের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে একই গ্রামের বাবলুর ছেলে নাসিম ওরফে কালু (৩৫)-কে গ্রেপ্তার করলেও সোনাইকান্দি গ্রামের মৃত বাবলুর ছেলে আইনাল (৩৬) এবং বেড়পাড়া গ্রামের জেনারুলের ছেলে সুমন হোসেন (৩২) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় আসামি নাসিম ওরফে কালুর হেফাজত হতে আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ০৫ (পাঁচ) বোতল Broncof-c সিরাপ উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।