শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে শুটারগানসহ যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৭:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৭:৫৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে শুটারগানসহ যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি দেশী তৈরি শুটারগান ও একটি কার্তুজসহ আলম আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার সদস্যরা। শুক্রবার (২১ আগস্ট) উপজেলার ভাড়ইমারী মাথালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।


র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার মো. আলম আলী (৪৪) রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে।


অভিযানের সময় তার নিকট থেকে একটি দেশী তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব-১২এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলম আলীকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করে আসামীকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।