বদলগাছী উপর দিয়ে রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে এমপি বরাবর চিঠি
নওগাঁর বদলগাছীর উপর দিয়ে দিয়ে রেলপথ নির্মাণে নওগাঁÑ৩ (বদলগাছীÑমহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে। সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের আবেদনের প্রেক্ষিতে গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -১ মো. উজ্জল হোসেন এই চিঠি প্রেরণ করেন।
চিঠিতে বলা হয় সংসদীয় আসন নওগাঁÑ৩ এর চাপাইনবাবগঞ্জ আমনুরা হতে জয়পুরহাটের আক্কেলপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক এ বিষয়ে গৃহিত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন এ কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এমপি ফজলে হুদা বাবুল, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, রেলপত্র মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব, অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টার একান্ত সচিব বরাবর চিঠি দেন। সরকারের প্রেরিত চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।
জনশ্রুতি আছে বৃটিশ সরকার আক্কেলপুর রেলস্টেশন থেকে বদলগাছী, নজিপুর, সাপাহার হয়ে চাঁপাইনবাবগঞ্জ রামনুরা পর্যন্ত রেলপথ নির্মাণে রাস্তা নির্মাণ করে। পরবর্তীতে এই প্রকল্পটি বাস্তবায়ন হয়নি কিন্তু এই সড়ক রেলপথের জায়গা হিসাবে আজও পরিচিত। বর্তমানে আঞ্চলিক মহাসড়ক হিসাবে এই সড়ক পাকাকরণ করা হয়েছে। এর পাশে যদি রেলপথ নির্মাণ হয় তাহলে শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থা নয় দেশের মধ্যে অন্যতম ধানচাল ও সবজি চাষাবাদে বিখ্যাত এলাকা বদলগাছীসহ নওগাঁ জেলার কৃষকরা ব্যাপক উপকৃত হবে। আমের রাজ্য সাপাহারসহ চাঁপাইনবাবগঞ্জবাসী ব্যাপক উপকৃত হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো, সাবাব ফারহান জানান, সবজি চাষাবাদ বা বেচাকেনার বড় মার্কেট এই উপজেলায়। রেলপথ হলে আলু বেগুন, পটল, ধান, চাল,গম, নানা জাতের সবজি সহ জিআই স্বীকৃত নাক ফজলি আম বাজারজাত করনে উপকৃত হবে এলাকাবাসী। ফোন রিসিভ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এমপি মহোদয়ের উদ্দোগ যেন আলোর মুখ দেখে এমটা আশাবাসী