মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী অঞ্চলে অবৈধভাবে চোরাচালান করে এবং মাদকদ্রব্যের ব্যবসা করে অনেকে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। মাদক এবং মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে যা প্রয়োজনীয় তা করবে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক উন্মোচনে তিনি এই কথা বলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃস্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করেন তিনি।
তিনি বলেন, আমার রাজনৈতিক সহযোদ্ধা ও পুলিশের কর্মকর্তার অনুরোধ, আজকের এই শুভদিনে মাদকমুক্ত পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতোমধ্যে আরএমপি আস্থা অর্জন করেছে। মাদকের বিষয়ে আমরা কেউ কখনও আপনাদেরকে আমরা কিছু বলব না। আইনটা নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।
ভূমিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে চিরজীবনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহীর আরএমপির শুভ সূচনা করছিলেন এবং সেই সময় এখানে ভিত্তিপ্রস্তর করেছিলেন। ১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন। আর এই আরএমপি রাজশাহী প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সুখী সমৃদ্ধিশীল হবে।
আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি এড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান ও প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।#