হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজে বৃক্ষরোপণ
হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো:শাহানুর ইসলাম মিঠু, কলেজের সহকারী অধ্যাপক শাহিন আলম, সহকারী অধ্যাপক হাসমত দৌলা,সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম , ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাউর,সহ কলেজের শিক্ষক মন্ডলী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যাক্ষ এনামুল হক।