বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, বিপাকে সেবাগ্রহীতারা

নিয়ামতপুর প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, বিপাকে সেবাগ্রহীতারা

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ সংকট থাকায় মাঠ পর্যায়ে সেবা দিতে হিমসিম খাচ্ছে কর্মীরা। সেবা না পেয়ে দম্পতিরা পড়েছেন ভোগান্তিতে। প্রয়োজনীয় সরকারি সেবা না পেয়ে কেউ ক্ষোভ, আবার কেউ অসহায়ত্ব প্রকাশ করেছেন।


এদিকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংকটে জন্মহার বৃদ্ধির সম্ভাবনা দেখছেন অনেকে। তারা বলছেন, সচেতনতা বৃদ্ধির জন্যই সরকারি উদ্যোগে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হয়। সংকট দেখা দেওয়ায় জন্মহার বৃদ্ধি হতে পারে। দ্রুত এ সংকট সমাধান করা প্রয়োজন।


উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, জন্মনিয়ন্ত্রণের দীর্ঘ মেয়াদি পদ্ধতির মধ্যে রয়েছে ইমপ্লান্ট, আইইউডি বা কপার-টি। যেগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিতে। বর্তমানে সংকট থাকায় সেবাগুলো বন্ধ রয়েছে। আর স্হায়ী পদ্ধতিগুলোও বন্ধ রয়েছে।


স্বল্পমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে খাবার বড়ি, কনডম, ইনজেকশন। বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হলেও তুলনায় কম থাকায় কম প্রদান করা হচ্ছে।


নাম প্রকাশে এক সেবাগ্রহীতা গৃহবধূ জানান, নিয়মিত সরকারি উদ্যোগে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এখন সেগুলো না পাওয়ায় অসুবিধার কথা জানান। তিনি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট সমাধান চান দ্রুতই।


পরিবার পরিকল্পনা সহকারী শাহিদা নামের এক সহকারী বলেন, গত কয়েক মাস ধরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী একেবারেই পাওয়া যাচ্ছিল না। তবে বর্তমানে কিছুটা পাওয়া গেলেও সংখ্যায় খুবই কম।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকরাম রহমান সংকটের স্বীকার করে বলেন, কয়েক মাস ধরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংকট রয়েছে। গতমাসে কিছু এসেছে, তবে তা পরিমাণে খুবই কম। উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে। মাসিক চাহিদা অনুযায়ী সরবরাহ কম সামগ্রী পাওয়ায় বিতরণে হিমসিম খেতে হচ্ছে। দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।