শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২২ আগস্ট ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২২ আগস্ট ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
নগরীতে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার (২২ আগস্ট) আনুমানিক সকাল সোয়া ১০টায় দিকে মতিহার থানা পুলিশ বিনোদপুর বাংলাদেশ বেতারের মাঠ সংলগ্ন দক্ষিণ-পূর্ব পার্শ্বে আম গাছের নিচে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া গ্রামের মো: আলমের ছেলে মো: অমিত হাসান আভি (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।