শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পাবনা প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পাবনার চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার সেন্ট রিটাস্ স্কুলে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


এ উপলক্ষে স্কুলের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন। পরে স্কুল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।


এছাড়া কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মোট ১ হাজার ৫০০ ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা দিয়ে রোপণ করার জন্য বলা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিতু চন্দ্র মারিয়া। 


এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক আজহারুল ইসলাম, নুরুল ইসলাম, রিতা পিরিচ, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সাংবাদিক শামীম হাসান মিলন, আব্দুল লতিফ রঞ্জু, সমাজকর্মী মেহেদী হাসান সুজন, সজীব হুমায়ূন, খাদেমুল হক প্রমুখ।