রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহী চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২২ আগস্ট ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২২ আগস্ট ২০২৬ ১০:২০ অপরাহ্ন
রাজশাহী চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কে চেম্বারের সদস্যদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।


সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি, পরিচালকবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় চেম্বারের বিগত সময়ের বিভিন্ন কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি এবং চেম্বারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


এ সময় রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন বিনিয়োগ সৃষ্টি, শিল্পায়ন ত্বরান্বিত করা, ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।


সভায় রাজশাহীর ব্যবসা ও শিল্প খাতকে আরও এগিয়ে নিতে চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী। অতিথি ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। 


বার্ষিক সভার হিসাব-নিকাশ তুলে ধরেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তন, পরিচালক তৌহিদ হাসান, রেজাউল করিম,  শাহ মইনুল হোসেন, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, শামসুজ্জামান, কামরুজ্জামান, তাসনিম হোসেন, রুহুল আমীন, গোলাম সাকলাইন, মোবাশ্বের আলী, ডা. ফরহাদ হোসেন, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম হেলাল ও পরিচালক এস এম আহসান হাবীব।