রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চরে রক্ত বন্ধন ফাউন্ডেশরেন বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক ২২ আগস্ট ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ আগস্ট ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
চরে রক্ত বন্ধন ফাউন্ডেশরেন বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

রাজশাহীর দুর্গম চর খিদিরপুর (মিডিল চর) এলাকায় সামাজিক ও সেবামূলক সংগঠন রক্ত বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিঅনুষ্ঠিত হয়েছে। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।


‘রক্তের গ্রুপ নির্ণয় করুন, জীবন বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইনে দুর্গম চরাঞ্চলের মোট ৫৬০ জন নারী, পুরুষ ও শিশু দর্শনার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ পান।


এ সময় উপস্থিত ছিলেন রক্ত বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান রুমেল রহমান, ভাইস চেয়ারম্যান হাফেজ নুরুজ্জামান, ফিনান্স সেক্রেটারি তামান্না মুস্তারী এবং কার্যনির্বাহী সদস্য সামিয়া সুলতানা লিনা। এছাড়া স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ ইউপি সদস্য শহিদুল ইসলাম।


ক্যাম্পেইনে উপস্থিত বক্তারা বলেন, যেকোনো জরুরি চিকিৎসা কিংবা প্রসূতি মায়ের আকস্মিক রক্তপ্রয়োজনে সঠিক রক্তদাতা খুঁজে পেতে প্রত্যেকের নিজস্ব রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। কিন্তু ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে চরাঞ্চলের অনেক মানুষই এ বিষয়ে পিছিয়ে থাকেন। চরাঞ্চলবাসীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও রক্তের অভাবে যেন কারও প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


চরাঞ্চলের সাধারণ মানুষ হাতের কাছে বিনামূল্যে এ সেবা পেয়ে ব্যাপক সন্তোষ প্রকাশ করেন। আগামীতেও প্রমত্তা পদ্মার বুকে জেগে থাকা অবহেলিত জনপদের বাসিন্দাদের সুবিধার্থে এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।