জামায়েত ইসলামী নাটোর জেলার আয়োজনে ইউনিট দায়িত্বশীল সম্মেলন
নাটোরে বাংলাদেশ জামায়েত ইসলামী নাটোর জেলার আয়োজনে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১ টার দিকে নাটোর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাংলাদেশ নাটোর জেলা শাখার আয়োজনে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা রফিকুল ইসলাম খান এমপি,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, প্রফেসর ড. আবুল হাশেম, নাটোর জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলীশের সূরা অধ্যাপক ইউনুস আলী, বাংলাদেশ জামায়েত ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর দেলোয়ার হোসেন,সহকারী সেক্রেটারি রাসেল আহম্মেদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।