শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে বাসচাপায় ভ্যান চালকসহ নিহত ২

নাটোর প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
নাটোরে বাসচাপায় ভ্যান চালকসহ নিহত ২

নাটোর শহরে যাত্রীবাহী বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের শহরের বড়হরিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের  রাজিবপুর এলাকার হাসান আলী ছেলে  সাইদ (৪৫) ও জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদের ছেলে সাইদ (৪৫)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা শিশির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাজশাহী-ঢাকা মহাসড়কের শহরের বড় হরিশপুর এলাকায় একটি ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ভ্যান চালকসহ দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস দলের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার মরদেহ উদ্ধার করেন।


ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কাজ চলমান রয়েছে।