রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহী নিউ গভ.ডিগ্রী কলেজে এইচ.এস.সি ব্যাচের এলামনাই নিয়ে সভা

নিজস্ব প্রতিবেদক ২২ আগস্ট ২০২৬ ১১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ আগস্ট ২০২৬ ১১:২২ অপরাহ্ন
রাজশাহী নিউ গভ.ডিগ্রী কলেজে এইচ.এস.সি ব্যাচের এলামনাই নিয়ে সভা

চলতি বছরের ডিসেম্বর মাসের ২৬ তারিখ হবে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচ.এস.সি ব্যাচের এলামনাই। এই এলামনাই সফল করতে শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে  অত্র কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। 


অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শিখা সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সার্জিস আলম, অত্র কলেজের সাবেক ভিপি ওয়ালিউল হক রানা, আব্দুল হালিম ও তোফায়েল হোসেন রাজুসহ আরো প্রাক্তন শিক্ষার্থীরা।  


তারা এই এলামনাইকে সাফল্যমন্ডিত করতে নানা ধরনের প্রস্তাবনা তুলে ধরেন। বিভিন্ন কমিটি গঠন ও ব্যাপকহারে প্রচারণার কথা বলেন। তারা আরো বলেন, এই কলেজ হচ্ছে ঐতিহ্যমন্ডিত একটি কলেজ। এই কলেজের সাবেক শিক্ষার্থীরা দেশেওে গন্ডি পেরিয়ে বিদেশে রয়েছে। এছাড়াও দেশেরে মধ্যে ভাল ভাল স্থানে চাকরী করছেন। এজন্য সবাইকে জানাতে প্রচারণার কোন বিকল্প নাই। প্রচারণা সহজ করতে  কলেজের নামে একটি এ্যাপস তৈরীর কথা বলেন তারা।  


প্রধার অতিথি সবার কথা শোনেন। সবার শেষে বক্তব্যে তিনি দুইটি কমিটি গঠন করার প্রস্তাব দিলে উপস্থিত সবার সম্মতিতে কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পরে তিনি  বলেন, শুধু সভা করে কোন লাভ নেই। সবাইকে একসাথে কাজ করতে হবে। ডিসেম্বর মাস আসতে সময় নেই। এজন্য যার যার জায়গা থেকে কাজ করতে হবে। 


তিনি আরো বলেন, এই এলামনাই শুধু অনুষ্ঠানেই সিমাবদ্ধতা থাকবেনা। এই মহাবিদ্যালয়ে যেন ভালভাবে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, এলামনাই করতে গেলে অর্থের প্রয়োজন, এজন্য সবার সম্মতিতে সাবেক শিক্ষার্থীদের জন্য দুই হাজার টাকা এবং বর্তমানে যারা এখানো লেখাপড়া করছে বা লেখাপড়া শেষ করেছে, কিন্তু চাকরী বা আয়ের পথ খুঁজে পায়নি তাদের জন্য এক হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 


সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই এলামনাই সদস্যদের মধ্যে থেকে এককালীন সদস্য করা হবে। ঐ সকল সদস্যর অর্থ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি সভা শেষ করেন।