নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা মাথাচাড়া দিলে ব্যবস্থা নেওয়া হবে : এমপি চাঁদ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, নিষিদ্ধ আওয়ামীলীগের কিছু নেতাকর্মীদের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। তারা মাথাচাড়া দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (২২ আগস্ট) বিকালে পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং এমপিকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আয়োজিতঅনুষ্ঠানেসভাপতিত্ব করেনআড়ানীইউনিয়নবিএনপিরসভাপতিঅধ্যাপকসাজাদাররহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করে এমপি বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের আহবান জানান তিনি।
আড়ানী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাতাব মাস্টার ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আশরাফ আলী মলিন, আড়ানী পৌর বিএনপি সভাপতি তোফাজ্জেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, বাঘা পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক, বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সহ-সভাপতি আব্দুল হাকিম সরকার,
আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল রহমান, আড়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুদরত আলী মেম্বর, বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, আড়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশাদুল ইসলাম, মহিলা দলনেত্রী সেলিনা আক্তার শাপলা ও সোনিয়া খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরর হমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। #