সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ঈশ্বরদীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ ০২:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ ০২:১৯ অপরাহ্ন
ঈশ্বরদীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে অসুস্থ দাদিকে দেখতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী। এ ঘটনায় মজিদ মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ওই ছাত্রীর মায়ের করা মামলায় রাতেই ওই যুবককে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার দীর্ঘদিন ধরে মাগুরায় তার নানার বাড়িতে বসবাস করেন। মাগুরা জেলার সদর থানাধীন বরুনাটেল গ্রামের হাফিজিয়া নূরানী মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে সে। গত বৃহস্পতিবার তার দাদির অসুস্থতার কথা শুনে মা-বাবার সঙ্গে ঈশ্বরদীর খড়ের দাইড় গ্রামে দাদিকে দেখতে আসে ওই ছাত্রী। পরদিন শুক্রবার বিকালে সে বাড়ির আশপাশের পরিবেশ দেখতে ঘুরে বেড়াতে বের হয়েছিলো। এ সময় প্রতিবেশী মজিদ মন্ডল তাকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তার বাড়িতে কেউ ছিলনা।


বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটির তার হাত-পা দড়ি দিয়ে বেঁধে, মুখে ওড়না পেঁচিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে কান্নাজড়িত কন্ঠে জানায় মেয়েটি। তার ভাষ্য কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি প্রদর্শনের একপর্যায়ে চাকু দিয়ে তার বাম হাতের একটি আঙুল কেটে জখম করে মজিদ।


বিষয়টি ভয়ে ও লজ্জায় কাউকে না বললেও ঘটনার পরদিন ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি তার নিকট থেকে জানার পর ঈশ্বরদী থানায় থানার লিখিত অভিযোগ করেন। রোববার সন্ধ্যায় অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে মজিদ মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা দায়ের করলে বিষয়টি খতিয়ে দেখার পর মজিদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাকে পাবনা আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।