মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ভটভটির ধাক্কায় অটোচালক নিহত

বাঘা প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
ভটভটির ধাক্কায় অটোচালক নিহত

রাজশাহীর বাঘায় ভটভটির ধাক্কায় অটোচালক শাজামাল (৩৫) নিহত হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) দুপুর ১২টার দিকে বাঘা-লালুপুর সড়কের বেরিলাবাড়ির আটটিকা বাজারে এই ঘটনাটি ঘটেছে। নিহত শাজামাল বাঘা উপজেলার গোরাঙ্গপুর গ্রামের সাজদার রহমানের ছেলে।


জানা গেছে, শাজামাল যাত্রীর জন্য অটো নিয়ে অপেক্ষায় ছিল বাঘা-লালুপুর সড়কের বেরিলাবাড়ির আটটিকা বাজারে। এ সময় একটি ভটভটি এসে ধাক্কা দেয়। এতে সে ছিঁটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন তার বন্ধু কিরন সরকার।