গণপূর্তের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী করাসহ ৯ দফা দাবিতে মানববন্ধন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহী গণপূর্ত অধিদপ্তর-এর অস্থায়ী ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল এবং উচ্চ আদালতের রায় বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের দৈনিক মজুরিভিত্তিক ও কার্যভিত্তিক সহ অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের উদ্যোগে ০৯দফা দাবিসহ উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সভাপতি, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রাজশাহী জেলা মোঃ আসাদুজ্জামান রতন, সহ-সভাপতি,বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজশাহী জেলা মো. হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজশাহী জেলা মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজশাহী জেলা মো. রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক ও সদস্য সচিব, রাজশাহী বিভাগীয় দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সমিতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব .আউটসোর্সিং কর্মচারীর প্রতিনিধি মো. নাহিদ ইসলাম সবুজ। উক্ত মানববন্ধনে গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীগণ দীর্ঘদিনের ন্যায্য অধিকার, মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিমোক্ত ৯ (নয়) দফা দাবি উত্থাপন করেন- গণপূর্ত অধিদপ্তরের জন্য পূর্ণাঙ্গ ও স্থায়ী সেট-আপ অনুমোদন করে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পদে নিয়মতান্ত্রিকভাবে কর্মচারী নিয়োগ দিতে হবে। কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ীভাবে নিয়মিতকরণের লক্ষ্যে ৬০২ জন ও ৫৮৯ জন কর্মচারীর দুটি ফাইলের মাধ্যমে মহামান্য হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। গণপূর্ত অধিদপ্তরের সর্বস্তরের কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
দৈনিকভিত্তিক/আউটসোর্সিং কর্মচারীদের কার্যভিত্তিক প্রতিষ্ঠান বা অস্থায়ী নিয়মিত পদে আত্মীকরণ করে চাকরি নিয়মিতকরণের ব্যবস্থা করতে হবে এবং কর্মচারীদের মামলা বাস্তবায়ন করতে হবে।
আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগসংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রথা বিলুপ্ত করতে হবে এবং গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ দিয়ে রাজস্ব খাতে আত্মীকরণ করতে হবে। শ্রম আইনের বিধান অনুযায়ী গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও চর্চা নিশ্চিত করতে হবে এবং বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। পূর্বের ন্যায় সকল কর্মচারীকে বার্ষিক পোশাক প্রদান করতে হবে। টিনশেড বাসায় বসবাসরত কর্মচারীদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। ইতোমধ্যে উচ্ছেদকৃত কর্মচারীদের দ্রুত বাসা বরাদ্দ দিতে হবে। গণপূর্ত অধিদপ্তরের আবাসিক এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ, রাস্তাঘাট সংস্কার এবং পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবীসমূহ উপস্থাপন শেষে বক্তারা এসব দাবি কোনো অনুগ্রহ নয়, বরং গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের প্রত্যাশা উল্লেখ করে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এ সময় বক্তারা ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।