বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

রাবি প্রতিবেদক ২৫ আগস্ট ২০২৬ ১০:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৫ আগস্ট ২০২৬ ১০:০২ অপরাহ্ন
রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এসব নিয়োগ প্রদান করেন।


নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন- ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ) ও মো. শফিক উল্লাহ (প্রভাষক, গণিত বিভাগ)।


নবনিযুক্ত সহকারী প্রক্টরগণ মঙ্গলবার দুপুরে দায়িত্বে যোগদান করেছেন। এসময় অন্যদের মধ্যে দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, প্রফেসর মো. মজিবুর রহমান (দর্শন বিভাগ), প্রফেসর এ নাইম ফারুকী (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ), সহকারী প্রক্টর প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ, প্রফেসর মুহা. রফিকুল ইসলাম ও প্রফেসর মুহা. বিলাল হুসাইন উপস্থিত ছিলেন।