বাগাতিপাড়ায় সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা
নাটোরের বাগাতিপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবির তিতাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার তমালতলায় ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। সমিতির সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাজিদুল ইসলামসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার দায়িত্বকালীন কর্মকাণ্ডের প্রশংসা করা হয়। পরে সমিতির পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। শেষে তার নতুন কর্মস্থলের সফলতা ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।