নাটোরে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের এক সমাপনী সভা অনুষ্ঠিত
নাটোর সদর উপজেলা হল রুমে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের এক সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা এডুকেশন এভাব অল এর অর্থায়নে ও বেসরকারি সংস্থা ব্র্যাক এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আজহার আলী। সভায় যুব উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা, ব্যবসা পরিচালনায় আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, সমাজসেবা কর্মকর্তা পিয়ারুল ইসলাম এবং উপজেলা আইসিটি অফিসার, নাজমুল হক, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅরডিনেটর হাসিবুল ইসলাম, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার বাওয়ালি, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান মোল্লা, শিশির রঞ্জন রায় এসোসেয়েট অফিসার এ কে এম হুমায়ুন কবির, সালমা বেগম প্রোগ্রাম অরগানাইজার ফারুক হোসেনসহ অন্যরা ।এছারা সভায় স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গরা অংশ নেন।
বক্তারা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি।
প্রধান অতিথি মোহাম্মদ আজহার আলী বলেন, যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে উদ্যোক্তা তৈরির উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ উদ্যোক্তাদের নিজস্ব ব্যবসা গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
সভায় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের সমাপনী ঘোষণা করা হয়।